নবজাতক সন্তান ডেলিভারির সময় নরমাল অথবা সিজারিয়ান কোন একটি কারণে যদি হাসপাতালে ভর্তি হবার প্রয়োজন হয়ে থাকে (পুরুষদের ক্ষেত্রে স্ত্রী অথবা স্ব-স্ব মহিলাদের ক্ষেত্রে) কেবলমাত্র তখন তিনি মেডিক্যাল ফান্ড পাবেন।
নিয়মাবলিঃ
ক) মেডিক্যাল ফান্ড এর জন্য নূন্যতম ২ বছর উইডেভস লিমিটেড এ কর্মরত আছেন এরকম ব্যক্তি কেবলমাত্র এই সুবিধার আওতাভুক্ত হবেন।
খ) নবজাতাক এর ক্ষেত্রে কোন ব্যক্তি যদি এক বার মেডিকেল ফান্ড নিয়ে থাকেন, তবে সেই ব্যক্তি তিন বছর এর পূর্বে কোন ধরনের মেডিকেল ফান্ড এর জন্য আবেদন করতে পারবেন না।
গ) কর্মদিবস গণনার ক্ষেত্রে উপরোক্ত বর্ণিত “বছর গণনা পদ্ধতি” প্রয়োজ্য হবে।
ফান্ড এর পরিমাণঃ
- এককালীন ১৫ হাজার অথবা হাসপাতালের সম্পূর্ন খরচঃ এই ২ এর মাঝে যেটা সর্বনিম্ন সেটা প্রদান করা হবে।
