1. Home
  2. Docs
  3. weDevs Medical Fund &#038...
  4. weDevs Medical Fund
  5. ১) অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা

১) অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা

অফিসের কোন কাজের জন্য,অথবা কোন কাজের কারণে যদি কেউ দূর্ঘটনায় পড়েন অথবা অফিস এ অবস্থানকালে কোন ধরনের দূর্ঘটনার কবলে পড়েন (আগুন,এক্সিডেন্ট,ভূমিকম্প ইত্যাদি) অথবা অফিসে আসা যাওয়ার পথে যদি কেহ দূর্ঘটনার স্বীকার হন এবং উপোরক্ত কোন একটি কারণে যদি হাসপাতালে ভর্তি হবার প্রয়োজন হয়ে থাকে, কেবলমাত্র সেক্ষেত্রে তিনি মেডিক্যাল ফান্ডের আওতাভুক্ত  হবেন। 

নিয়মাবলিঃ 

ক) মেডিক্যাল ফান্ড এর জন্য নূন্যতম ১ বছর উইডেভস লিমিটেড এ কর্মরত আছেন এরকম ব্যক্তি কেবলমাত্র এই সুবিধার আওতাভুক্ত হবেন। 

খ) কর্মদিবস গণনার ক্ষেত্রে উপরোক্ত বর্ণিত “বছর গণনা পদ্ধতি” প্রয়োজ্য হবে। 

ফান্ড এর পরিমাণঃ 

  • হাসপাতালের সম্পূর্ণ খরচ এর ৪০% অথবা এককালীন ১০ হাজারঃ এই ২ এর মাঝে যেটা সর্বনিম্ন সেটা প্রদান করা  হবে।