1. Home
  2. Docs
  3. weDevs Medical Fund &#038...
  4. weDevs Medical Fund
  5. মেডিক্যাল ফান্ড বিতরণ নিয়মাবলী

মেডিক্যাল ফান্ড বিতরণ নিয়মাবলী

মেডিক্যাল ফান্ড বিতরণ নিয়মাবলীঃ 

  • উইডেভস লিমিটেড এ কর্মরত আছে কেবলমাত্র তারাই উইডেভস মেডিক্যাল ফান্ড এর আওতাভুক্ত হবেন। সে ক্ষেত্রে পূর্ণপদে (Full Time) অধিষ্ঠিত হতে হবে।
  • মেডিক্যাল ফান্ড এর জন্য নূন্যতম ১ বছর* উইডেভস লিমিটেড এ কর্মরত আছেন এরকম ব্যক্তি কেবলমাত্র এই সুবিধার আওতাভুক্ত হবেন। (*কেবলমাত্র ক্রাইটেরিয়া নং ২ এর জন্য নূন্যতম ২ বছর হতে হবে)। 
  • কর্মদিবস গণনার ক্ষেত্রে নিম্নে বর্ণিত “বছর গণনা পদ্ধতি” প্রয়োজ্য হবে। 

বছর গণনা পদ্ধতিঃ 

১লা জানুয়ারি, ২০২০এর আগে যারা উইডেভস লিমিটেড এ যোগদান করেছেন তাদের বছর গণনা শুরু হবে ২০২০, ১লা জানুয়ারি থেকে। অর্থাৎ মেডিক্যাল ফান্ড শুরু হবার দিন থেকে।   

  • ১লা জানুয়ারি, ২০২০ এর পর যদি কেউ অফিস এ যোগদান করে থাকেন সেক্ষেত্রে স্ব-স্ব কর্মদিবসের প্রথম দিন থেকে বছর গণনা শুরু হবে।  
  • প্রাথমিক ভাবে weDevs মেডিক্যাল ফান্ড প্রতি মাসে সর্বোচ্চ ৫ জনকে প্রদান করা হবে। আবেদনকারী সংখ্যা ৫ এর অধিক হয়ে থাকলে আবেদন এর ক্রম অনুসারে পরবর্তি মাসে মেডিক্যাল ফান্ড দেয়া হবে। 
  • প্রতি মাসে সর্বোচ্চ ২ জনকে নবজাতক সন্তান (ক্রাইটেরিয়া নং ২) ফান্ড দেয়া হবে। আবেদনকারী সংখ্যা ২ এর অধিক হয়ে থাকলে আবেদন এর ক্রম অনুসারে পরবর্তি মাসে মেডিক্যাল ফান্ড প্রদান করা হবে।

বি.দ্রঃ নূন্যতম ১ বছর (ক্রাইটেরিয়া নং ২ এর জন্য নূন্যতম ২ বছর) অতিক্রান্ত হবার পর, নূন্যতম সময় এর পূর্ববর্তী কোন চিকিৎসার জন্য মেডিকেল ফান্ড এর আবেদন গ্রহণযোগ্য নয়।