- কর্মদিবস এর সঙ্গে আবেদনের সংখ্যা* নির্ধারণ করা হবে। ১ বছর কর্মরত ব্যক্তি বছরে যে কোন ১টি Criteria তে মেডিক্যাল ফান্ড পাবেন। তদ্রূপ ২,৩,৪,৫ বছর এর ক্ষেত্রে যথাক্রমে যে কোন ২,৩,৪,৫টি Criteria তে মেডিক্যাল ফান্ড পাবেন। তার অধিক কর্মদিবস এর ক্ষেত্রে সর্বোচ্চ ৫টি Criteria তে মেডিক্যাল ফান্ড দেয়া হবে।
- প্রতিজন মাসে সর্বোচ্চ ১ বার আবেদন করতে পারবে।
বিশেষ দ্রষ্টব্যঃ এই ক্ষেত্রে কোন ব্যক্তি যদি পূর্ণ দুই বছর মেডিকেল ফান্ড প্রদান করে থাকেন এবং প্রথম বছর পূর্ণ করার পর একটি মেডিকেল ফান্ড নিয়ে থাকেন, (Criteria ২ ব্যতীত) তবে তিনি দ্বিতীয় বছর পূর্ণ করার পর শুধু একটি ক্রাইটেরিয়ায় আবেদন করতে পারবেন। আর যদি কেউ ২ বছর পূর্ণ করা পর্যন্ত কোন ফান্ড না নিয়ে থাকেন, তবে তিনি ২ টি Criteria তে মেডিকেল ফান্ড এর জন্য আবেদন করতে পারবেন। তদ্রুপ ৩, ৪, ৫ বছর এর জন্য একই ভাবে গননা করা হবে।
অর্থাৎ, আবেদনের সংখ্যা = কর্মবছর (ফান্ড প্রদানের বছর) – ফান্ড গ্রহণের সংখ্যা।
সুতরাং, ১টি = ( ২ বছর – ১টি )
উইডেভস মেডিক্যাল ফান্ড এর কোন ক্রাইটেরিয়ার সম্মুখীন হবার পরের ৩০ দিন এর মাঝে আবেদন করতে হবে। যদি এর অধিক সময় অতিক্রান্ত হয়ে থাকে, এবং তিনি যদি আবেদন না করে থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে তিনি মেডিক্যাল ফান্ড উক্ত ক্রাইটেরিয়ার জন্য মেডিক্যাল ফান্ড এর আওতাভুক্ত হবেন না।
